Categories

অনুর পাঠশালা

Author: মাহমুদুল হক
Publisher: সাহিত্য প্রকাশ
ISBN:
Pages:
Type: New Book

Rent

10 TK
Return Date Apr 30 2026

This book requires deposit of 154 TK.

Please Login to Rent.

Note : All deposit is refundable

ঘুমিয়ে দুপুরবেলা ওড়ানাে সম্ভব হলে সমস্যা ছিলাে না, কিন্তু ঐ সময় ঘুমােবার কথা ভাবতেও পারে না। খাটের পুরু তােশকে তুলাের গরমে ছাদের শিকারী রৌদ্র ঘাপটি মেরে থাকে। জলেশ্বর মালীর মতাে, মালীবৌয়ের মতাে খুব ঠাণ্ডা মেঝেয় হাত-পা ছড়িয়ে সটান পড়ে থাকতে ইচ্ছে করে। ফরাশ পাতা মেঝের উপরেও শােবার উপায় নেই, মা ক্ষেপে উঠবে। অনেক কিছুই তার সহ্য হয় না, ধাতে পােষায় না। বইয়ের রঙিন মলাটে কালি পড়ে গেলে ক্ষেপে ওঠে, নাকে হাত চেপে না হাঁচলে ক্ষেপে ওঠে, রঙের বাক্স কালি-কলম-দোয়াত এলােমেলাে ছড়িয়ে রাখলে ক্ষেপে ওঠে, অনেক কিছুই মা’র কাছে অসহ্য। বাঞ্ছারামপুরে বেড়াতে গিয়ে গ্রামের ছেলেদের পাল্লায় পড়ে পুকুরে কলমিলতার ফুল তুলতে গিয়েছিলাে সে, তাতেও চটে গিয়েছিলাে মা; রাগের চোটে বেড়ানাে বাতিল করে নির্দিষ্ট সময়ের আগেই ফিরে এসেছিলাে ঢাকায়।

You need to Login to write a review

Add your review and rating